প্রকাশিত: ২৪/০২/২০২০ ৯:১৯ পিএম
ফাইল ছবি

বলরাম দাশ অনুপম:

ফাইল ছবি

বঙ্গোপসাগরে মালবাহি জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় মাঝিসহ ১০ জন জীবিত উদ্ধার হলেও এখনো ট্রলারসহ নিখোঁজ রয়েছে ২ জেলে। সোমবার দিবাগত রাতে কক্সবাজারে ইনানী সমুদ্র সৈকতের দূরবর্তী এলাকায় এঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন-কক্সবাজার সদরের খুরুশকুল ঘোনারপাড়ার মৃত আনর আলীর পুত্র নুরুল আলম ও পূর্ব হামজার ডেইল এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র আব্দু রহিম।

জীবিত ফিরে আসা এফবি সায়েমের মাঝি সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান-ইনানী সমুদ্র সৈকতের দুরবর্তী এলাকায় মৎস্য শিকাররত অবস্থায় তাদের ধাক্কা দেয় একটি মালবাহি জাহাজ। মুহুর্ত্বের মধ্যে ১২ জন মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়। কিছুক্ষণ পর ১০ জন সাঁতরে কূলে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে আরো ২ জন।

এফবি সায়েম ফিশিং ট্রলারের মালিক সদরের খুরুশকুল ঘোনারপাড়ার ছৈয়দ উল্লাহ জানান-নিখোঁজ জেলে ও ট্রলারটি বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে কিন্তু এখনো কোন সন্ধান পায়নি।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান-বিষয়টি ট্রলার মালিক ও জীবিত ফিরে আসা মাঝি তাকে অবগত করেছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...