ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৮/২০২৩ ১১:৫৬ এএম

কক্সবাজার সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ জুলাই) মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়ার ইনানীতে সমুদ্র ও সামুদ্রিক মাছ উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ইনানীর সাগরতীরের পালংকি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করেন রাষ্ট্রপতি। সেখানে পৌঁছে স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনানসহ কেক কাটেন।

পালংকি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছেন রাষ্ট্রপতি। খাবারের পদে ছিল—সাদা ভাত, লইট্যা ফ্রাই, রুপচাঁদা মাছ, শুঁটকি ভর্তা, সামুদ্রিক চিংড়ির পাতুরি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ইত্যাদি।

রাষ্ট্রপতির জন্য দুপুরে পরিবেশন করা খাবারের মেন্যুতে আরও ছিল—পাহাড়ি মোরগ, পালং শাক দিয়ে পনির, ডাল মাখানী, কালা ভুনা, নানা রকমের মিষ্টান্নসহ ৩৪টি পদ।

তবে রাষ্ট্রপতি কেবল কক্সবাজারের খাবারই খেয়েছেন বলে জানান পালংকি রেস্তোরাঁর মালিক টিপু সোলতান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন পালংকি রেস্তোরাঁয়। অনেক খাবারের মাঝে কোরাল মাছসহ কক্সবাজারের খাবারই খেয়েছেন তিনি।’

দুই দিনের সফর শেষে সোমবার বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে সরকারের পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

গত ২৯ জুলাই বান্দরবানে রাত্রিযাপনের পর ৩০ জুলাই সকালে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। বিকেলে সমুদ্রদর্শন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত জলতরঙ্গ রিসোর্টে রাত্রিযাপন করেন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...