প্রকাশিত: ১৭/০২/২০১৯ ৭:২০ এএম

কক্সবাজার প্রতিনিধি
অভিনব কৌশলে গ্যাসের সিলিন্ডারের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারকালে যাত্রীবাহী হানিফ পরিবহন থেকে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।|শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের প্রবেশদ্বার লিংকরোডে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের অভিযানকারীরা পরে গ্যাস সিলিন্ডার ভেঙে ৪টি পোটলা উদ্ধার করে। সেখানে ৪০ হাজার ইয়াবা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্যাস সিলিন্ডার উদ্ধার করা গাড়িতে ৪৭ জন যাত্রী ছিল। সবাই টঙ্গী ইজতেমার উদ্দেশ্যে যাচ্ছিল বলে এক যাত্রী জানিয়েছেন।

আটক পাচারকারী নিজেকে টেকনাফের হ্নীলা ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে। তার স্বীকারোক্তি মতে ওই ক্যাম্পের মাঝির নাম শুক্কুর। সে ইয়াবাগুলো ঢাকার টঙ্গীতে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। তবে ইয়াবাগুলো কার? তাকে কে দিয়েছে? কার কাছে নিয়ে যাচ্ছে? তা জানা যায়নি।

আটক পাচারকারীর সঠিক নাম-ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানিয়েছেন, সিলিন্ডারে করে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে একটি সিলিন্ডার উদ্ধার করা হয়। ওই সিলিন্ডারটি ভেঙে পলিথিন মোড়ানো চারটি পোটলা বের করা হয়। যেখানে আনুমানিক ৪০ হাজার ইয়াবা হতে পারে। এ সময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

র‌্যাবের এই অধিনায়ক জানান, নিরাপদে ইয়াবা পাচারের কৌশল হিসেবে গ্যাসের সিলিন্ডারকে ব্যবহার করছিল এই পাচারকারী। সে বিশ্ব ইজতেমায় যাচ্ছে বলেও জানিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer