ঈদগাঁওতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ৬:০২ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। ১৯ এপ্রিল (শুক্রবার) দুপুরে “ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ভোটারদেরকে কেউ কোন ধরনের ভয়- ভীতি দেখাতে পারবে না। আচরণবিধির পরিপন্থী কেউ কিছু করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার আরো বলেন, নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, কোন কালো হাতের কারসাজি ও দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না।

ইউনিয়ন পরিষদ সমূহের সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে যৌথভাবে এ সভার আয়োজন করে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, এস, এম, মহি উদ্দিন, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মায়নুল হক ও স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
এতে মতামত পেশ করেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মাস্টার। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল জাহান চৌধুরী, আলমগীর তাজ জনি, মাওলানা দেলাওয়ার হোসাইন, রফিক আহমদ, মোঃ নুর সিদ্দিক, নুরুল হক, আব্দুল কাদের মাস্টার, আরমান উদ্দিন, হেলাল উদ্দিন, ফরিদুল আলম, আনোয়ার পারভেজ রুবেল, নুরুল আলমসহ পাঁচটি ইউনিয়নের অন্য চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থীরা। অনুষ্টানে সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আজাদ মনছুর।
আগামী ২৮ এপ্রিল উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্লা রক্ষার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচনে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...