প্রকাশিত: ২৮/০৫/২০২০ ১২:০২ পিএম

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জনই কোভিড-১৯ আক্রান্ত রোগী ছিলেন। তারা সবাই হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টার কিছু আগে লাগা আগুনে ৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী ছিলেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। ওই সময় আবহাওয়া খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে মৃত ওই পাঁচজনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়নি।
বুধবার রাত ১০টার দিকে এসি বিস্ফোরণ হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিচতলায় এসি বিস্ফোরণের পর আগুন লাগে। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ওই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
হাসপাতালের নিচ তলায় ছিল করোনাভাইরাস ইউনিট এবং সেখানে যারা ছিলেন তারা সবাই করোনা রোগী।
হাসপাতাল সংলগ্ন একটি বাড়ির বাসিন্দা হোসাইন নাসরাত আলী খান জানান, রাত পৌনে দশটা নাগাদ বিকট শব্দ শুনে তিনি ঘরের বাইরে এসে দেখেন গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer