প্রকাশিত: ২৮/০৩/২০২২ ১০:২৭ এএম

যুদ্ধবিরতির বিষয়ে সোমবার তুরষ্কে ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় দফার শীর্ষ পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইউক্রেনের রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে একটি পোস্টে বলেন, “২৮-৩০ মার্চ পর্যন্ত তুরস্কে দ্বিতীয় দফার শীর্ষ পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হবে।”

এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। তবে তিনি জানিয়েছেন, এই বৈঠক মঙ্গলবার শুরু হবে এবং বুধবার শেষ হবে।

এর আগে গত ১০ মার্চ কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয় ইউক্রেন-রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রথম দফার বৈঠক। এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকেই দুই দেশ প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

মক্কায় রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি ...

জাতিসংঘ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ ...
Single Page Footer