প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৭:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনায় তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফলে ওই তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সাংবাদিকদের বিষয়টি জানান।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলী।

অভিযোগ আছে, ওই আওয়ামী লীগ নেতারা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাদের অনেকেই সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেন। তা ছাড়া হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতা অভিযোগ করেছেন আওয়ামী লীগের লোকজন তাদের মানববন্ধনে বাঁধা দিয়েছেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।  তাদের একাধিক নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তারা।

প্রসঙ্গত, রসরাজ দাস নামে এক যুবক ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত রোববার একটি সাম্প্রদায়িক গোষ্ঠি উপজেলা সদরে অন্তত ১৫টি মন্দিরে হামলা এবং শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর চালায়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer