প্রকাশিত: ০৪/০৬/২০১৯ ৩:২২ এএম

ঢাকা: অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে আড়ং এর উত্তরা শাখাকে জরিমানা করা কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয় তাকে।

সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখা থেকে জারি করা ও উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক ‘স্ট্যান্ড রিলিজ’ এর মাধ্যমে তাকে এই বদলি আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আগামী ১৩ জুনের মধ্যে শাহরিয়ারকে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায়, সেদিন অপরাহ্নের পর তার বর্তমান কর্মস্থল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি অবমুক্ত হবেন।

সোমবার রাত প্রায় ১২টার দিকে প্রজ্ঞাপনের একটি ডিজিটাল কপি নিজ ফেসবুক আইডি এবং পেইজে প্রকাশ করেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। বিষয়টি অধিদপ্তরের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নিশ্চিত করেছেন বাংলানিউজকে।

চলতি রমজানে ভেজাল বিরোধী অভিযান, বাজার মনিটরিং, মূল্যের দাম ও গুণগত মান যাচাই করা এবং নকল পণ্য সনাক্তকরণে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন এই কর্মকর্তা। পারসোনা, বিডি বাজেট বিউটি শপ এবং আড়ং এর মত প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় জরিমানা করে জনগণের কাছে ব্যাপক প্রশংসিতও হন তিনি।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে আড়ং এর উত্তরা শাখায় একই পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে চার লাখ টাকা জরিমানা এবং শাখাটি সাময়িকভাবে বন্ধ করেন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। মুহুর্তেই বিষয়টি অনলাইন মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতেই সোমবার রাতে এই কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...