প্রকাশিত: ১০/১১/২০১৯ ৯:৫৩ এএম , আপডেট: ১০/১১/২০১৯ ৯:৫৭ এএম

উপকূলের দিকে ধেয়ে আসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর দুর্যোগপূর্ণ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এক কন্যা শিশু। শনিবার (৯ নভেম্বর) দিনগত মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়। পরে ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় ‘বুলবুলি’।

শিশুটির মায়ের নাম হনুফা বেগম, আর বাবা বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দু’জনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গর্ভধারিণী হনুফা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তার জন্য আগেই মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। মধ্যরাতে নবজাতক কন্যার জন্মের পরই ঘূর্ণিঝড় ‘বুলবুল’র নামানুসারে নাম রাখা হয় বুলবুলি। শিশু কন্যার বাবা বায়েজিদ শিকদার তার নবজাতক কন্যার নাম রেখেছেন। নবজাতক কন্যা এবং তার মাতা হনুফা বেগম সুস্থ আছেন। তাদের যত্ন নেওয়ার জন্য চিকিৎসক নিয়োজিত আছেন।’

রাহাত মান্নান আরও বলেন, ‘দুর্গম এলাকা এবং বৈরী আবহাওয়ায় চিকিৎসক পৌঁছাতে দেরি হয়েছে। প্রশাসকের পক্ষ থেকে প্রসুতিকে ২০ হাজার টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...