ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১১/২০২৩ ৯:৩৮ এএম

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন, নৌকার বিষয়ে কোরআনে বলা হয়েছে। অন্য মার্কার বিষয়ে কোরআনে কিছু বলা হয়নি। তাই সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।

গত ৮ নভেম্বর লোহাগাড়া উপজেলায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২০ মিনিটের বক্তব্যের শেষ দুই মিনিটের কথা আজ মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেখানে নদভী বলেন, ‘নৌকার ফজিলত আল্লাহ কোরআন শরিফে বলেছেন। হজরত নুহ (আ.)-এর সময় একটি বড় দুর্যোগ হয়। ওই সময় আল্লাহ তাআলা নুহ (আ.)-কে বড় একটি নৌকা বানাতে বলেন। নৌকা বানানোর পর ওই নৌকায় সবাই উঠে যায়। ফলে সবাই বেঁচে যায়।’

আওয়ামী লীগের এই এমপি আরও বলেন, ‘নৌকা মানুষকে আশ্রয় দেয়। নৌকা শান্তির জায়গায় নিয়ে যায়। আল্লাহর হুকুমে নৌকা মানুষকে বাঁচায়। সুতরাং নৌকার যেহেতু এই ফজিলত, আপনারা নৌকার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। স্পেশালভাবে নৌকার বিষয়ে কোরআনে বলা হয়েছে। অন্য মার্কার বিষয়ে কোরআনে কিছু বলা হয়নি। এ জন্য সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।’

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...