প্রকাশিত: ১৪/০৭/২০১৭ ১০:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৫ পিএম

ময়মনসিংহ: জুমার নামাজের পূর্ব মুহূর্তে মসজিদ ঝাড়ু দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তাবলীগ জামায়াতের সাথী (মুসুল্লী) আজিজুল হক (৬৫)।

শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট নূতন বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

তিনি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গুরিয়া ইউনিয়নের আবদুল করিম মাদবরের পুত্র।

এক চিল্লা (৪০ দিন সময়) দেওয়ার উদ্দেশ্যে ৯ জুলাই আল্লাহর রাস্তায় তাবলীগ জামায়াতের সাথী হন।

জামাতের জিম্মাদার মাওলানা আব্দুল হালিম জানান, সকালের বয়ান শেষে দুপুর ১২টার দিকে জুম্মার নামাজের প্রস্তুতির জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তিনি রোজাও ছিলেন। এক চিল্লার ৫দিন মেহনত করেন।

কাউরাট ঈদগাহ ময়দানে আছরের নামাজের পর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জামাতের জিম্মাদার হযরত মাওলানা আব্দুল হালিম।

উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার বলেন, এমন বিদায় আমরা প্রার্থনা করি কিন্তু পাই না। এ সাথী ভাই শুক্রবারে জুম্মার নামাজের প্রস্তুতির সময় রোজাদার অবস্থায় মসজিদেই আল্লাহর রাস্তায় বিদায় নিলেন।

নামাজের পূর্ব মুহূর্তে বয়ান দেন মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ। মরহুমের দুই নাতি মো. দেলোয়ার হোসেন ও আব্দুর রহমানের নিকট লাশ হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার।

মরহুমের নাতি মো. দেলোয়ার হোসেন জানান, আজিজুল হক আঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সন্ধ্যা ৭টায় মৃতের লাশ নিজবাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান তার আত্মীয়-স্বজনরা

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer