প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ৫:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫০ পিএম
Single Page Top

নিউজ ডেস্ক ::
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমেদ শফীকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এসময় আহমদ শফীর চিকিৎসার খোঁজ-খবর নেন বিএনপি মহাসচিব।

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে গেন্ডারিয়ার ধূপখোলার আজগর আলী হাসপাতালে যান ফখরুল। সেখানে ডা. নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন আল্লামা শফী। মির্জা ফখরুল ইসলামের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসকরা মির্জা ফখরুলকে জানান, গত ৬ মে ভর্তির সময়ের তুলনায় তিনি এখন ভালো আছেন। ৯৫ বছর বয়সি আল্লামা আহমেদ শফী মূত্রনালি, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগব্যাধিতে ভুগছেন।

উল্লেখ্য, গত ৬ মে হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমেদ শফী অসুস্থ হয়ে পড়লে হেলিকপ্টারযোগে ঢাকার ধুপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আহমেদ শফী বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমীরের দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer