প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ৪:০৮ পিএম

প্রশান্ত দে, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে দশম শ্রেণির ছাত্রী জুবাইদা আক্তার হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাকে অজ্ঞান হতে দেখে অষ্টম ও নবম শ্রেণির আরো ৬ ছাত্রী একের পর অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। এ ঘটনায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বিস্ময়ে হতবাক হয়ে যান। পরক্ষণেই তাদেরকে মাদরাসা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। এ ঘটনা ঘটেছে বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে। গত রবিবার থেকে এ মাদরাসা এ পর্যন্ত ১২ ছাত্রীর অজ্ঞানের ঘটনা ঘটেছে।
অজ্ঞান হওয়া ছাত্রীরা হলেন, দশম শ্রেণির জুবাইদা আক্তার, নবম শ্রেণির মিনা আক্তার, অষ্টম শ্রেণির তাছলিমা আক্তার, সাদিয়া জান্নাত, জ্যোৎ¯œা আক্তার, শাহিন আক্তার ও ৫ম শ্রেণির আসমাউল হুসনা।
খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা নির্বাহি অফিসার মোঃ সায়েদ ইকবাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দীন, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত রবিবার থেকে ছাত্রীদের হঠাৎ অজ্ঞান হওয়া শুরু হয়। গত রবিবার দুপুরে হঠাৎ একজন ছাত্রী অজ্ঞান হয়। গত সোমবার ৭ম ও ৮ম শ্রেণির ২ জন, মঙ্গলবারে ২ জন এবং সর্বশেষ বুধবারে একসাথে ৭ জন ছাত্রী অজ্ঞান হয়।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শহিদুর রহমান জানান, এটি ‘ম্যাস হিস্টিরিয়া’ রোগ হতে পারে। এ ধরণের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে এ ধরণের রোগ হতে পারে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer