প্রকাশিত: ০৩/১০/২০২১ ৬:২২ পিএম

চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। রোববার (৩ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে ছাত্র-ছাত্রীদেরকে আসন গ্রহণ করতে হবে।
সূচি অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়া এসব পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল ও ২৭ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার  রুটিন প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এসব (এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম) পাবলিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

২০২১ সালের আলিম পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে

 

 

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer