ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ২:০৪ পিএম
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিবেশী আরাকান আর্মি। প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সে জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে।

আজ রোববার রোহিঙ্গাদের ফেরানো ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন খলিলুর রহমান। তিনি জানান, মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি।

খলিলুর রহমান বলেন, ‘আমাদের প্রতিবেশী এখন আরাকান আর্মি, প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হয়। আর সেই জন্যই আমরা আরাকান আর্মির সঙ্গে ওয়ার্কিং লেভেলে যোগাযোগ শুরু করি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডোর জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। জাতিসংঘ এটি পরিচালনা করবে, এর মাধ্যমে ত্রাণ যাবে, খাদ্য যাবে, অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইন নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন। এটা বাস্তবতা। মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer