ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ৭:৪৭ পিএম

মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির মধ্যে দ্বন্দ্বের জেরে বাংলাদেশ সীমান্তে সশস্ত্র গ্রুপের মুভমেন্ট বেড়েছে জানিয়ে বিষয়টিকে স্পর্শকাতর বলে মন্তব্য করেছে সেনাবাহিনী।

ব্রিফিংয়ে ব্রি. জেনারেল মো. নাজিম উদ দৌলা বলেন, আমরা অবশ্যই সীমান্তে কম্প্রোমাইজ করিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, আমরা কখনো কম্প্রোমাইজ করবো না। এটা আমাদের দেশ এবং আমরা যেকোনো মূল্যে এটি রক্ষা করবো। এদেশের সার্বভৌমত্ব কখনোই কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে নষ্ট হতে দেয়া হবে না।

আরসা অস্ত্র নিয়ে আসছে, সীমান্তে মুভমেন্ট করছে, এ বিষয়ে অবস্থান জানাতে গিয়ে ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার বর্ডার অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে। সেখানে মিয়ানমারের যে সরকার সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন রাজ্য প্রায় দখলে নিয়েছে। আরাকান আর্মিও তো কোনো অথরাইজড সংগঠন নয়। এই জায়গাটাতে না আছে সরকারের অস্তিত্ব, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেয়ার মতো কোনো অবস্থা। এই অবস্থায় বাংলাদেশ-মিয়ানমার বর্ডার নিঃসন্দেহে যেকোনো সময়ের তুলনায় সংবেদনশীল। এই অবস্থায় কিছু সশস্ত্র গ্রুপের মুভমেন্ট অস্বাভাবিক নয়। কিন্তু তার মানে এই নয় যে, আমরা এটাকে দেখেও না দেখার ভান করবো।

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), যা বম পার্টি নামেও পরিচিত। এই সংগঠনের সদস্যদের পোশাক উদ্ধারের বিষয়ে ব্রিফিংয়ে জানানো হয়, কুকি চীনের (কেএনএফ) ৩০ হাজার পোশাক পাওয়া গেছে, এটা সামাজিক মাধ্যমে এসেছে; এটা বস্তুনিষ্ঠ। আমরা বিষয়টি আমলে নিয়েছি। খুঁজে দেখার কাজ করছি। বম সম্প্রদায়ের মানুষই আছে ১২,০০০। তাই এই ৩০,০০০ পোশাক এই সংগঠনেরই কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

এ সময় লালমনিরহাটের বিমানবন্দর প্রয়োজনের নিরিখে নতুন করে সচল করা হচ্ছে জানিয়ে বলা হয়, চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না বা কবে করবে, এই বিষয়ে কোনো তথ্য নেই। এটুকু আশ্বস্ত করা যায়, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের স্বার্থ বিঘ্নিত হয়, এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার বিষয়ে নিশ্চয়ই সরকার ভেবে দেখবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...