প্রকাশিত: ০৫/০৭/২০১৭ ১:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ পিএম

ঢাকা: দেশব্যাপী মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী দুইদিন থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়।

এদিকে ভারী বর্ষণের কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বুধবার সকালে জানান, দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয়। আগামী দুইদিন দেশব্যাপী থেমে থেমে বৃষ্টিপাত হবে। ৭২ ঘণ্টা পর আবহাওয়ার উন্নতি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের কথাও বলেন এ আবহাওয়াবিদ।

এছাড়া আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সবচেয়ে বেশি ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে।

এদিকে মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer