উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১০:৪৯ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আবারও মর্টারশেল ও গুলির শব্দ ভেসে আসছে বাংলাদেশ প্রান্তে। রবিবার (২৪ মার্চ) রাত ১০টা থেকে থেমে থেমে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের নাফ নদ সীমান্ত এলাকায় মর্টারশেলের শব্দ পাওয়া যাচ্ছে।

এতে আতঙ্কে আছেন সীমান্ত এলাকার লোকজন। এর আগে, এসব সীমান্ত এলাকার লোকজন সর্বশেষ ১৮ মার্চ গোলাগুলির শব্দ শুনেছিলেন।

সীমান্তে গোলার শব্দ পাওয়া যাচ্ছে জানিয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর কবির বলেন, এখন রাত ১টা, এরপরও গোলার শব্দ শোনা সীমান্তে। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। রাত ১০টা থেকে এভাবে থেমে থেমে বিকট শব্দ এপারে ভেসে আসছে।

সীমান্তের লোকজন জানিয়েছেন, কয়েক দিন বন্ধ থাকার পর রবিবার রাতে মিয়ানমারে আবারও দুই বাহিনীর সংঘর্ষ চলছে। এতে হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়া বাজার, মিনা বাজার, কানজর পাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তের বিকট শব্দ ভেসে আছে। সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হোয়াইক্যং সীমান্তের বসবাসকারী মোহাম্মদ ফারুক বলেন, কয়েকদিন বন্ধ থাকার পর রাত থেকে নাফ নদের ওপারে ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্ত এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন। মনে হচ্ছে মাটি খুঁড়ে কেউ নিয়ে যাচ্ছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম বলেন, অন্যদিনের তুলনার আজকের গোলার শব্দ বিকট।

খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমারের মংডু ও বুথেডংয়ে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত নাফ নদ বেষ্টিত ৫৪ কিলোমিটার সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে।

এর আগে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেছিলেন, সীমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...