প্রকাশিত: ১৯/০২/২০২০ ৯:২৫ এএম

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী বলেন, ‘দালাল চক্র একদল রোহিঙ্গাকে সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে উপকূলবর্তী ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও চার জন নারী। তাদের যাচাই-বাছাই চলছে।’

এর আগে গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনার পর ওই দিনই ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer