প্রকাশিত: ১৭/০৮/২০২১ ৬:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০২১ ৬:২২ পিএম


তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক সে দেশের নাগরিকদের বাংলাদেশে ঠাঁই দিতে যুক্তরাষ্ট্র যে অনুরোধ করেছে, তাকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘আমরা এটাকে দুভাবে দেখছি। একটা হচ্ছে, ইতিবাচক। আমাদের ওপর আমেরিকান প্রশাসনের যথেষ্ট আস্থা আছে। তারা আমাদের মূল্যায়ন করে। এ কারণে তারা আমাদের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমাদের দেশে কাউকে নেওয়ার মতো অবস্থা নেই। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা তাদের এটা বলেছি। তারা (যুক্তরাষ্ট্র) যে আমাদের অনুরোধ করেছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আমাদের সামর্থ নেই তাদের অনুরোধ রাখার। সামর্থ থাকলে অবশ্যই অনুরোধ রাখতাম।’

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ আগস্ট) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল দেশের শান্তি ও সমৃদ্ধি। তিনি শোষণমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার সেই আদর্শ মেনেই দেশ পরিচালনা করছেন।’

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফিরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছে। এ দুইজনসহ বাকি সাজাপ্রাপ্ত আসামিদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করছে সরকার।’

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ১৪ দলীয় জোটের মুখপাত্র আমির হোসেন আমু এবং বঙ্গবন্ধু সরকারের উপমন্ত্রী নাফিয়া আখতার ডলি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...