প্রকাশিত: ১১/০৮/২০২১ ১:৫০ পিএম

দেশের প্রথাগত সামাজিক নিয়মে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে তা সমাজের চোখে নিন্দনীয় ও অপরাধ হলেও আইনে তেমন বড় কোন শাস্তির বিধান নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার (১০ আগস্ট) তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে আইনের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক পারস্পরিক সম্মতিতে সম্পর্কে জড়াতে পারে। যদি তা প্রতারণামূলক না হয় তাহলে পুলিশের তেমন কিছু করার থাকে না। কেউ যদি এমন সম্পর্কের পর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ না করে তাহলে সেটা দেশের আইনে বড় কোন অপরাধ বলে গণ্য হবে না। এমনকি আপত্তিকর অবস্থায় কাউকে পেলে মাত্র একশ টাকা জরিমানা করা ছাড়া আর কিছুই করার নেই।

তিনি আরও বলেন, ‘আমি কোথাও অভিযান করে প্রখ্যাত মডেল বা উঁচুদরের মানুষকে আপত্তিকর অবস্থায় পেলাম, তাহলে আমি কী করতে পারি? তাকে ২৯২ এর অধীনে প্রসিকিউশিন দিতে পারি জরিমানা ১০০ টাকা। তাও যদি হাতেনাতে ধরতে পারি। আর হাতেনাতে ধরতে না পারলে তো আর কোনো সুযোগ নেই।’

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, কোনো মডেলকে সমাজের উঁচুদরের কারো সাথে আপত্তিকর অবস্থায় পেলে পুলিশের খুব বেশি কিছু করার নেই। কেননা আইনের চোখে এটি খুবই ছোট অপরাধ। এখানে আমাদের খুব বেশি কিছু করার নেই। চিত্রনায়িকা পরীমণি ইস্যুতে গোলাম মোহাম্মদ সাকলায়েনের ভূমিকা নিয়ে পুলিশ বিব্রত উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, একজন বিসিএস ক্যাডার অফিসার এ ধরনের অনৈতিক সম্পর্কে জড়াবে-এটি কখনই প্রত্যাশিত না

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer