ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৩ ৯:১৪ এএম , আপডেট: ২৮/১১/২০২৩ ৯:২০ এএম

স্পেনভিত্তিক উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এডুকো বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে প্রজেক্ট অফিসার—প্রটেকশন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট অফিসার-প্রটেকশন
    পদসংখ্যা:
    যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, এডুকেশন, চাইল্ড প্রটেকশন, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চাইল্ড প্রটেকশন ও জিবিভি-সংক্রান্ত কোনো প্রকল্পে অন্তত দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা ইমারজেন্সি রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রামের লক্ষ্য ও পরিকল্পনার দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধানের দক্ষতাসহ অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা বোঝার সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন ৭৯,৯২৩ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া গোষ্ঠী বিমা, ছুটি ভাতা ও মুঠোফোন বিল দেওয়া হবে।

 

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় বর্তমান সুপারভাইজারসহ দুজনের রেফারেন্স ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সিভিতে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৩।

পাঠকের মতামত

রোহিঙ্গা রিফিউজি কমিউনিটি প্রজেক্টে নিয়োগ দিচ্ছে অ্যাকশনএইড

অ্যাকশনএইড বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন কেস ওয়ার্কার প্রজেক্টে অ্যাসোসিয়েট অফিসার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই সোশ্যাল ...

নিয়োগ দিচ্ছে মুক্তি কক্সবাজার,থাকতে হবে এনজিওতে চাকরির অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, ...
Single Page Footer