ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৭:১৩ এএম

জাকার্তা থেকে প্রত্যাহার বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলির বাসায় বিদেশি থাকার সত্যতা মেলেনি। তবে তাঁর কর্মকাণ্ড ছিল সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কাজী আনারকলি ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত ছিলেন।

ওই দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাঁর বাসায় মাদক পাওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা তাঁকে ‘ডিটেনশন সেন্টারে’ আটক রাখা হয়েছিল। অভিযোগ উঠেছে, তাঁর বাসায় নাইজেরিয়ার এক ব্যক্তি থাকতেন। তিনিও মাদকাসক্ত। এর পর পররাষ্ট্র মন্ত্রণালয় কাজী আনারকলিকে প্রত্যাহার করে ঢাকায় ফিরিয়ে আনে ও প্রাথমিক তদন্ত শুরু করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এর আগে তাঁর বহির্বাংলাদেশ ছুটি বাতিল করা হয়েছে।


পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা কিছু তথ্য পেয়েছি। বিশেষ করে মারিজুয়ানাসংক্রান্ত। আমাদের সরকারি কর্মচারীদের জন্য যে আচরণবিধি আছে, তার সঙ্গে এটি সাংঘর্ষিক। সুতরাং বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে আমরা হয়তো আরো গভীরে যেতে পারব। ’

আনারকলির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অন্য দেশে হয়েছে। একেক দেশে একেক রকম নিয়ম। একই ঘটনা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে হয়, সেখানে এটি অবৈধ নয়। নেদারল্যান্ডসেও এটি অবৈধ নয়। এ পর্যন্ত আমরা সরকারি আচরণবিধির মাধ্যমে ঘটনাটি দেখার চেষ্টা করছি। ’

পররাষ্ট্রসচিব বলেন, ‘(আনারকলি) বাসায় বিদেশি থাকার কোনো সত্যতা আমরা পাইনি। ’

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer