প্রকাশিত: ১৬/০২/২০১৯ ৯:৩৪ এএম

বাংলা নিউজ::
মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আলোচিত অনুষ্ঠান সফল করার পাশাপাশি ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ করাতে শুরু থেকে সক্রিয় ভূমিকা পালন করেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

অনেকটা প্রকাশ্যে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের জন্য তিনি তার পক্ষ থেকে আহ্বান জানান। এমনকি বদির আহ্বানে সাড়া দিয়ে তার নিকটাত্মীয়সহ অনেকে আত্মসমর্পণের জন্য প্রায় একমাস আগে পুলিশি হেফাজতে চলে যান। কিন্তু বিভিন্ন বিতর্কের মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি সাবেক এই জনপ্রতিনিধিকে।

কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার শনিবার (১৬ ফেব্রুয়ারি) আত্মসমর্পণ অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করবেন। এছাড়া আরো তিনজন সংসদ সদস্যও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেহেতু সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে বিতর্ক আছে, তাই বিতর্ক এড়াতেই তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
পুলিশের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর করা মাদক ব্যবসায়ীদের তালিকায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং আপন ভাইসহ তার পরিবারের অন্তত ২৫ জন নিকটাত্মীয় রয়েছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে মাদকের বিষয় এলেই আলোচিত-সমালোচিত এই জনপ্রতিনিধির নাম চলে আসে। বিভিন্ন কারণে বিতর্কিত সাবেক এই সংসদ সদস্যকে আমন্ত্রণ জানালে নতুন করে আবারও বিতর্কের সৃষ্টি হবে। যে কারণে বিতর্ক এড়াতেই বদিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer