রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বটতলী এলাকা থেকে বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ মোহাম্মদ ...

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে আটকা পড়া তিন শতাধিক পর্যটক আজ ফিরে আসতে পারেন। আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে ফিরতে পারেন বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
তিনি বলেন, আজ ভোর থেকে বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে সব কিছু স্বাভাবিক দেখা যাচ্ছে। পরিবেশ সুষ্ঠু হলে আজ তাদের জাহাজে করে ফেরানো হবে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কক্সবাজার (টুয়াক) সূত্রে জানা যায়, আজ সকালে সেন্টমার্টিনের উদ্দেশে পাচঁটি জাহাজ রওনা দিয়েছে। হয়তো এই পাঁচ জাহাজে করে আটকা পড়া পযর্টকরা ফিরবেন।
পাঠকের মতামত