প্রকাশিত: ২১/০১/২০১৭ ৯:৫৭ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া :
আজ ২১ জানুয়ারী শনিবার কক্সবাজারের উখিয়া উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী। ইতিমধ্যে কাউন্সিলারদের তালিকা চুড়ান্ত হয়েছে বলে আহবায়ক কমিটিরা জানিয়েছেন। মোট ৫৬৮জন কাউন্সিলারদের নামের তালিকা চুড়ান্ত। প্রত্যেক ইউনিয়ন থেকে ৭১জন সদস্য কাউন্সিলার। নেতা কর্মীরা বলছেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। বিগত সময়ে সরকারী দলের দমন-পিড়ন সহয্য করে দলীয় কর্মসূচী পালন করেন তাদেরকে যুবদলে স্থান দিতে হবে। তবে একাধিক পদধারী ব্যাক্তিকে নেতৃত্ব চাপিয়ে দিলে তা কোন ভাবে মেনে নেওয়া যাবে না। সম্মেলন প্রস্তুতি কমিটির লোকজন বলছেন, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ২১ জানুয়ারী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হবে। উক্ত কাউন্সিল ও সম্মেলনে আরো বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বিএনপি’র গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে এক নেতা এক পদে থাকতে পারবে। সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ২ জনের নাম শুনা যাচ্ছে। সভাপতি পদে প্রার্থীরা হলেন, উপজেলা যুবদলের আহবায়ক এম গফুর উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, আহাসান উল্লাহ, উপজেলা ছাত্রদলের নেতা আপেল সিরাজী। সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল সিকদার ও জালিয়া পালং ইউনিয়ন যুবদলের নেতা রফিকুল্লাহ। উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক ও সভাপতি প্রার্র্থী এম গফুর উদ্দিন বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...