প্রকাশিত: ১০/১০/২০১৯ ৭:৫২ পিএম , আপডেট: ১০/১০/২০১৯ ৭:৫৮ পিএম

সমাজ ও রাজনীতিতে অতীতে আইনজীবীদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ও ঐতিহ্য ছিল আজ তা অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আইনজীবীদের ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, ‘শুধু টাকার পেছনে না ছুটে মানুষের সেবা করুন।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আগে যারা সংসদ সদস্য হতেন, তাদের একটা বড় অংশই ছিলেন আইনজীবী। তারা সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দিতেন। কিন্তু বর্তমানে নানা অবক্ষয়ের কারণে সেটা আর দেখা যায় না।’ পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭০ সালের পার্লামেন্টে আইনজীবীর সংখ্যা ছিল ৫১ ভাগ। অষ্টম সংসদে ছিল মাত্র ৩৩ জন। এখন হয়তো তা আরও কম।’

মো. আবদুল হামিদ বলেন, ‘আমার মনে হয় আইনজীবীদের ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন। তাদের কাছে আইনি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয়। কেবল টাকার পেছনে ছোটার যে কালচার তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসতে হবে। তবেই মানুষ আইনজীবীদের আগের মতো শ্রদ্ধা করবে।’

জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা ও দায়রা জজ ছায়েদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহিদ প্রমুখ। এ সময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer