প্রকাশিত: ২৯/১০/২০২১ ১০:১১ এএম

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া::
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত এক কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কর্মকর্তার নাম মোহাম্মদ মুবিনুল হক। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মগনামা ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত রয়েছে। তার বাড়ি মগনামা ইউনিয়নের হারুন মাতবর পাড়া গ্রামে।

তার বিরুদ্ধে রির্টানিং কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরর ডিজি, কক্সবাজার জেলার উপ পরিচালক (ডিডি) এর দফতরে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন মগনামা ইউনিয়নের এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। এছাড়াও ওই চেয়ারম্যান প্রার্থী সাংবাদিকদের কাছে লিখিতভাবেও বিষয়টি জানিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, মগনামা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মুবিনুল হক গত ২৮/১০/২০২১ ইংরেজী তারিখ বিকালে মগনামা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের বাড়ির উঠানে আয়োজিত নির্বাচনী জনসভায় মঞ্চে চেয়ারম্যানের পাশে উপস্থিত ছিলেন। যা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের আওতায় পড়ে।

নির্বাচনী আচরণ বিধিমালার ১১ (২) ধারায় বলা হয়েছে, ‘নির্বাচন পূর্ব সময় কোন প্রকার মিছিল বা কোন শো-ডাউন করা যাবে না। এছাড়াও নির্বাচন আচরণ বিধিমালার ২২ (১) ধারায় বলা হয়েছে সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারী কর্মকর্তা-কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না।’

অথচ নির্বাচন আচরণ বিধিমালায় সুস্পষ্ট ভাবে উল্লেখ থাকা সত্বেও গতকাল ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে দুপুরে পরিবার পরিকল্পনা পরিদর্শক মুবিনুল হক মগনামা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ওয়াসিমের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন। তিনি নির্বাচনী সভায় অংশগ্রহণ করে বিধিমালার দুটি আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি ও কক্সবাজারের ডিডিসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে স্থানীয়রাও জোরালো দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...