বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২/০৭/২০১৯ ৭:৫৬ পিএম , আপডেট: ২৩/০৭/২০২৩ ৭:০৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর পানবাজার এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ৯ হাজার ৫১০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী হল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভালুকিয়া পালং গ্রামের ইসকান্দর হোসেন চৌধুরীর পুত্র মোঃ ইকবাল হোসেন সোহেল (৩২)।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ কোম্পানী অধীনায়ক এর পক্ষে মোঃ মাহমুদুল হাসান মামুন(সহকারী পুলিশ সুপার) এক মেইল বার্তায় জানান,বৃহস্পতিবার র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া উপজেলার উখিয়াঘাট এলাকায় AMAN নামক NGO এরিয়া অফিসের সামনে সড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় র‌্যাব-১৫ একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইকবাল হোসেন সোহেলকে হাতেনাতে গ্রেফতার করে।

এসময় সোহেল স্বীকার করে যে, তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট আছে এবং দীর্ঘদিন যাবৎ সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে সোহেলের হাতে থাকা পলিথিন ব্যাগ এবং দেহ তল্লাশী করে ৪৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের সর্বমোট ৯ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া একটি ১৫ লক্ষ টাকার স্বাক্ষরীত চেক এবং মাদক বিক্রয়ে নগদ ২১ হাজার ৫৭০ টাকাও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫’র আরও জানানো হয়,গ্রেফতার মোঃ ইকবাল হোসেন সোহেল এর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...