ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০২/২০২৪ ৯:৪৬ এএম

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতেরে মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (৪ জানুয়ারি) সকালে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। সকাল ৯টায় আখেরি মোনাজাত শুরু। এতে অংশ নিয়েছেন লাখ লাখ মুসল্লি।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাতের সময় পুরো টঙ্গী এলাকা ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। তারা সবাই ইহলোকের মঙ্গল ও পরলোকের ক্ষমা প্রার্থনা করে সুখ ও সমৃদ্ধি চেয়েছেন।

এর আগে শেষ দিনে ফজরের পর থেকেই বয়ান আর জিকিরে মুখর ছিল ইজতেমা ময়দান। এদিন ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ব ইজতেমায় আরও চার মুস‌ল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। নিহতরা হলেন- রাজবাড়ী জেলার মো. সানোয়ার, চট্টগ্রামের মো. আলম, নরসিংদী জেলার মো. শাহনেওয়াজ ও সিরাজগঞ্জ জেলার আল মাহমুদ। এ নিয়ে ইজতেমায় ১৩ জনের মৃত্যু হলো।

ইজতেমা শেষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গী স্টেশন রোড-কামারপাড়া পর্যন্ত সবধরণের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...