প্রকাশিত: ০৩/০৫/২০১৭ ১০:১৭ এএম , আপডেট: ০৩/০৫/২০১৭ ১০:২০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
নাইক্ষ্যংছড়ির আওয়ামী লীগ নেতা ডা: ইসমাইলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবারের সদস্যরা। তাদের দাবি দলের আগামী কাউন্সিলে নেতৃত্বের পদবী নিশ্চিত করতেই তৃণমূলের একজন জনপ্রিয় নেতাকে নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকারীরাই উল্টো নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী জ্যোস্না আকতার, কন্যা উম্মে আইমান তান্নি ও আফিফা আইমান তিথিকে নানা ভাবে হুমকি-ধমকি দিচ্ছে।
মঙ্গলবার কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহতের বড় মেয়ে উম্মে আইমান তান্নি লিখিত বক্তব্যে এসব বলে তার বাবার হত্যাকারিদের বিচার দাবি করেন।

গত ৩০ এপ্রিল কক্সবাজার শহরের হোটেল পালংকির কক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ডা: মো: ইসমাইল এর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে আত্মহত্যাসহ নানা অপ্রসাংঙ্গিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশের কারণে নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, ডা: ইসমাইল আসন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এজন্য তিনি ২৭ মে ঘর থেকে বের হয়ে তার রাজনৈতিক সহপাঠিদের সাথে কাজ করেন।

জানা গেছে, বান্দরবান জেলার অরণ্যঘেরা উপজেলা নাইক্ষ্যছড়ি মিয়ানমার সীমান্তবর্তী একটি এলাকা। এ কারনে মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভুত নাগিরকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। নিহত ডা. (পল্লী চিকিৎসক) মোহাম্মদ ইসমাঈল ছিলেন স্থানীয় আওয়ামী রাজনীতির যেমনি একজন দক্ষ সংগঠক তেমনি দেশপ্রেমিক হিসাবেও পরিচিত ছিলেন। অপরদিকে তার প্রতিপক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তাদের বেশীর ভাগই রোহিঙ্গাদের এলাকায় যেকোন ভাবে প্রতিষ্টিত করার কাজে প্রাধান্য দিয়েই রাজনীতি করতেন।

অভিযোগ রয়েছে, রোহিঙ্গাদের জঙ্গি সংগটন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সাথে জড়িত লোকজনও কৌশলে স্থানীয় আওয়ামী লীগে যোগ দিয়ে দলীয় নেতৃত্ব যে কোন ভাবে বাগিয়ে নিতে তৎপর। এজন্যই রোহিঙ্গা বিরোধী হিসাবে পরিচিত আওয়ামী লীগ নেতা ডা. মোহাম্মদ ইসমাঈলকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন পরিবারের সদস্যরা।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer