প্রকাশিত: ১৮/০৫/২০২২ ৯:২২ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দলের পদ পাবেন। তবে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারন সম্পাদক, সিঃ যুগ্ন সাধারন সম্পাদক ও ১নং সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে দলের বিদ্রোহী প্রার্থীরা আসতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি।

চট্টগ্রাম সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাথে বৈঠকে এই সংক্রান্ত লিখিত নির্দেশনা দেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই সংগঠনিক সম্পাদক। চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগদানের জন্য এসে সাংগঠনিক সম্পাদক স্বপন শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা করেন।
এই সময় বিদ্রোহীদের দলের গুরুত্বপূর্ণ ৫টি পদে না রাখার নির্দেশ দেন তিনি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন কক্সবাজার আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে নিজ হাতে লিখিতভাবে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই ভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer