প্রকাশিত: ০৪/১২/২০১৯ ৯:৩৯ পিএম , আপডেট: ০৫/১২/২০১৯ ৯:৩৯ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
অবৈধ অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা বিজিবি’র হাতে আটক হয়েছেন। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব ফরহাদকে (২৫) ১টি ৯ এমএম পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ লেদা স্টেশনের পাশে তাদের ক্রীড়া অফিস থেকে ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় আটক করেছে বিজিবি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির লেদা বিওপির হাবিলদার অমলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে লেদা পুরাতন বাজারের ‘লেদা স্পোর্টিং ক্লাব’ থেকে ৮০ হাজার পিস ইয়াবা, ১টি চাইনা ৯ এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা মৃত আমীর হোসেনের পুত্র আবদুল মোতালেব ফরহাদকে (২৫) হাতেনাতে আটক করে। ইয়াবাসহ আটক আবদুল মোতালেব ফরহাদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...