প্রকাশিত: ২৬/০৯/২০১৭ ১১:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৪ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
‘অ-বু, ইতারা দে, আর ওইতারা কাড়ে’। অর্থ্যাৎ আপা, এরা দিচ্ছেন আর আমাদের দেশের মিলিটারীরা কাড়ছে। মানব সেবায় বাংলাদেশ সেনা বাহিনীর ত্রাণ তৎপরতা ও শৃংখলা দেখে রোহিঙ্গারা প্রশংসায় পঞ্চমুখ। টেকনাফ এবং উখিয়া উপজেলার রোহিঙ্গা অনুপ্রবেশের প্রত্যেক পয়েন্টেই শনিবার ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনা বাহিনী কাজ করছেন। আগে যেসব রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন, তাঁরা এ সুফল পাননি। বিশৃংখল, হয়রানী এবং লুটপাটের মাধ্যমে চলেছিল এতদিন। বর্তমানে শৃংখলায় ফিরছে।
মিয়ানমার সেনার বর্বর নির্যাতন, ধর্ষণ, কুপিয়ে হত্যা, গুলিতে হত্যা, লুটপাট ইত্যাদি বিভৎস হৃদয় বিদারক দুর্বিসহ যন্ত্রণাময় পরিস্থিতি অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেই এখন রোহিঙ্গারা পাচ্ছেন বাংলাদেশ সেনা বাহিনীর সেবা। রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে রোহিঙ্গাদের মাঝে পরস্পর আলাপচারিতায় এসব কথা শোনা যায়। ##

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...