প্রকাশিত: ২৩/০৬/২০২০ ২:৫৬ পিএম

রাজধানীর উত্তরায় ডেসকোর আওতাভুক্ত আবাসিকের এক বাসিন্দা নিজের মে মাসের বিদ্যুৎ বিল দেখে রীতিমত স্তম্ভিত হয়ে পড়েছে। একই তো করোনায় সকলে বিপর্যস্ত। আয় রোজগারও নেই আগের মতো, তার উপর এই অস্বাভাবিক বিদ্যুৎ বিল যেন খরার উপর মরার ঘা হয়ে দাঁড়িয়েছে এই নাগরিকের জন্য। যেখানে মার্চ মাসে এই বাসিন্দার বিদ্যুৎ বিল আসে এক হাজার ২১ টাকা। এপ্রিলে বিল আসে ১ হাজার ৩০৮ টাকা। কিন্তু মে মাসেই বিল আসে প্রায় ৫ গুণ বেশি, ৫ হাজার ৪৯৩ টাকা!

ওলটপালট বিদ্যুৎ বিলে অবাক রাজধানীর মিরপুরের আরেক বাসিন্দাও। রাজধানীর আরেক বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসির গ্রাহকরাও এমন ভোগান্তির শিকার। মে মাসের বিদ্যুৎ বিল বাড়ি বাড়ি গিয়েই তৈরি করেছেন মিটাররিডাররা। তাই এবারের বিদ্যুৎ বিলে অসঙ্গতি নেই দাবি করেছেন ডিপিডিসির একজন নির্বাহী পরিচালক। ব্যবহারের চেয়ে অতিরিক্ত এই বিল করাকে গণবিরোধী আচরণ বলছে, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব’র জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম। ইচ্ছা করেই কেউ বিদ্যুৎ বিলে গড়মিল করলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। আবাসিক শ্রেণির গ্রাহকদের মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিলের বিলম্ব ফি মওকুফ করেছে সরকার। আর বিল পরিশোধ করতে হবে জুনের মধ্যেই। তবে, গ্রাহকদের অভিযোগ অন্যায্য বিল সমন্বয় না করেই নির্ধারিত সময়ের পর বিদ্যুৎ সংযোগ কেটে দেয়ার ভয় দেখাচ্ছে বিতরণ প্রতিষ্ঠানগুলো।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer