প্রকাশিত: ২০/০২/২০২২ ৩:২৭ পিএম

কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ কুতুপালং ক্যাম্পের ডাকাত সর্দার খায়রুল আমিন গ্রুপের প্রধান খায়রুল আমিনকে আটক করেছে। পরে তার স্বীকারোক্তিতে পাহাড়ে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

সুত্র জানায়, গত ১৯ ফেব্রুয়ারী রাত সোয়া ১১টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল কুতুপালং ১নং রেজিষ্টার্ড ক্যাম্পের এফ ব্লকের মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র এবং ডাকাত সর্দার খায়রুল আমিন গ্রুপের প্রধান খায়রুল আমিন (৩৮) টেকনাফের কাস্টমস ঘাট এলাকায় অবস্থানের খবর পেয়ে আগ থেকে কৌশলেই অবস্থান নেয়। উক্ত এলাকা হতে তাকে ১টি দেশীয় পিস্তল এবং ২ রাউন্ড কার্তুজসহ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে একদল স্বশস্ত্র ডাকাত পাহাড়ে অবস্থানের স্বীকারোক্তিতে ২০ ফেব্রুয়ারী রাত সোয়া ৩টায় র‌্যাবের চৌকষ ১টি আভিযানিক দল উক্ত পাহাড়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ১টি বস্তা ফেলে পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি খুলে তল্লাশী করে ৩টি লম্বা একনলা বন্দুক, ২টি থ্রি কোয়ার্টারগান, ৬রাউন্ড তাঁজা কার্তুজ পাওয়া যায়। এসব অস্ত্রাদি নাশকতা সৃষ্টি এবং ডাকাতি সংগঠিত করার জন্য মওজুদ করা হচ্ছিল।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, অস্ত্র ও বুলেটসহ গ্রেফতার ডাকাত সর্দার এবং উদ্ধারকৃত অস্ত্রাদির পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য থানায় হস্তান্তর এবং এই কাজে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...