প্রকাশিত: ১৪/১২/২০১৮ ৪:৪৮ পিএম

চট্টগ্রাম: নগরের ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের ইয়াবা বিক্রেতা সাইফুল করিমের ব্যবসায়ীক অংশীদার মো. সাব্বির প্রকাশ বার্মা সাব্বিরকে (৩০) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লিশ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম।

সাব্বির কক্সবাজারের টেকনাফ উপজেলার পল্লানপাড়া এলাকার মো. ছিদ্দিকের ছেলে।

তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

মঈনুল ইসলাম বলেন, বার্মা সাব্বির একজন আন্তর্জাতিক ইয়াবা ব্যবসায়ী। সে শীর্ষ ইয়াবা বিক্রেতা সাইফুল করিমের পার্টনার। মিয়ানমার সরাসরি ইয়াবা এনে জাহাঙ্গীর নামে একজনের মাধ্যমে ভারতেও পাঠায় সাব্বির।

বার্মা সাব্বিরকে দীর্ঘদিন ধরে পু্লিশ খুঁজছিল বলে জানান মোহাম্মদ মঈনুল ইসলাম।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...