প্রকাশিত: ১০/০৫/২০২২ ৯:১৯ এএম , আপডেট: ১০/০৫/২০২২ ৯:২২ এএম


অর্থ আত্মসাতের মামলায় এনজিও সংস্থা নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেলে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ইমাম হোসেন দক্ষিণভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আলী আব্বাস চৌধুরীর ছেলে।

জানা যায়, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৮ সালে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রামের একটি আদালতে ৭৮ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালত ২০২০ সালে সেপ্টেম্বরে ইমাম হোসেনসহ ৭ আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের পর থেকে ইমাম হোসেন পলাতক ছিলেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এক বছরের সাজাপ্রাপ্ত নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ইমাম হোসেন দক্ষিণ ভূর্ষি এলাকার সামাজিক সংগঠন নওজোয়ানের সভাপতির পদ লাভ করেন। তখন নওজোয়ান সংগঠনকে এনজিও হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। নওজোয়ানের মাধ্যমে সঞ্চয়, ঋণদান কর্মসূচি, আবর্জনা প্রকল্প ও প্রতিবন্ধী প্রকল্পসহ নানা প্রকল্প হাতে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমামের বিরুদ্ধে।

উপজেলার খানমোহনা এলাকায় প্রতিবন্ধী রিসোর্স সেন্টার নামে একটি কথিত প্রতিষ্ঠান তৈরি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। ইমাম হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কয়েক বার জেলও খেটেছেন

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer