উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১২/২০২৫ ৮:৫৩ পিএম

পেকুয়া উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ৷

বৃহস্পতিবার পেকুয়ায় নির্বাচনী পথসভায় এ ঘোষণা দেন তিনি।

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, শাফায়েত আজিজ রাজুর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহণ করায় দল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্তু আমরাতো তাকে মন থেকে বহিষ্কার করিনি। আজ থেকে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে।

শাফায়েত আজিজ রাজু বিএনপির মনোনয়নে পেকুয়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। দ্বিতীয় বারেও তিনি পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন৷ তৃতীয় বারে সারাদেশ বিএনপি নির্বাচনে অংশা না নেওয়ায় তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন বর্জন করেন৷ কিন্তু চতুর্থ বারে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহণ করে জয়ী হন৷

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...