কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

ঢাকা: গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, আমরা পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছি। তাকে শাহবাগ থানায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আপত্তিকর প্রশ্ন করে এবং তা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। এ মামলায় তার বিরুদ্ধে ২৭শে মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তিনি লাপাত্তা ছিলেন।
পাঠকের মতামত