প্রকাশিত: ০৯/০৭/২০২০ ৮:১৬ এএম

অবশেষে খুলে দেয়া হচ্ছে হাফিজিয়া মাদরাসা এবং হেফজখানা। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার।
বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার কার্যক্রম বন্ধ রয়েছে। হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ হতে আবেদন করা হয়েছে।

এতে আরো বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে শুধুমাত্র হাফিজিয়া মাদরাসা/হেফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে চালু করার অনুমতি প্রদান করা হলো।
এ সব হাফিজিয়া মাদরাসা/হেফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদফতরের জারি করা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer