প্রকাশিত: ২০/১২/২০২১ ৯:৩২ এএম

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১০ নম্বর ক্যাম্পের অপহৃত তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

রোববার বিকেলে পাহাড়ি ছড়ার পাশে অভিযান চালিয়ে ওই তিন রোহিঙ্গাকে উদ্ধারসহ অপহরণকারীদের আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- আব্দুল মজিদের ছেলে জাকির, সামলাতুল্লার ছেলে রাইহান, নাগো মিয়ার ছেলে শুক্কুর। তারা সবাই ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছে ৮ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে জীবিত উদ্ধারের পাশাপাশি অপহরণ চক্রের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...