ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৫ ৮:০৪ এএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গত কয়েক বছর ধরে এদেশে যে গুমের সংস্কৃতি ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একটিও গুমের ঘটনাও ঘটেনি। গত ৯ মাসে পুলিশের পক্ষ থেকে একটিও মিথ্যা মামলা দায়ের করা হয়নি।

রোববার (১১মে) কক্সবাজার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত পিআইএল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) পর্যালোচনা কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারের নয়, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে অন্যায়ের বিরুদ্ধে কাজ করছি।

গত কয়েক বছরে সাড়ে ৪ হাজার মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে অনেক এনজিও এবং এনজিও ব্যক্তিত্ব আছেন, তারা কথা বলেন কিন্তু সোচ্চার হন না। সুতরাং সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেকের কমিটমেন্ট থেকে কাজ করতে হবে।

আসাদুজ্জামান বলেন, বিএনপি সরকারের সময় কিছু কিছু এনজিও গণ গ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু বিএনপির দাবি অনুসারে বিগত সরকারের সময় ৬০ লাখ গায়েবি মামলা হয়েছে। এর ৯৯ শতাংশ বাদী পুলিশ। যেখানে গায়েবি মামলা হয়েছে, মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে, বিদেশে অবস্থানরতদেরও আসামি করা হয়েছে। এখনো হচ্ছে । এনজিওগুলোকে এ বিষয়ে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে।

গত ৯ মে শুরু হয়ে রোববার শেষ হয় তিন দিনব্যাপী এ কর্মশালা। সমাপনী দিনে কর্মশালার সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মুজিবুর রহমান মিয়া।

বেসরকারি সংস্থা বেলা ও এএলআরডি আয়োজিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা ও বেলার প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তাসলিমা ইসলাম।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এনজিও কর্মকর্তারা

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...