প্রকাশিত: ০৮/০২/২০১৭ ৬:৪৫ পিএম , আপডেট: ০৮/০২/২০১৭ ৬:৪৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

প্রকৃত সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের আগে বিকেল সাড়ে ৪ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

হাসানুল হক ইনু বলেন, ‘নবগঠিত সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের নাম তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’অন্যদিকে বর্তমানে অনলাইন গণমাধ্যমের পুর্নাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই বলে ফেণী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে অনলাইন ভিত্তিক পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর পুর্নাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নাই। অনলাইনভিত্তিক গণমাধ্যমের নিবন্ধনের আওতায় আনার জন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়। তবে এ পর্যন্ত ১৯২৫টি অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর আবেদন পাওয়া গেছে।’

এসময় তথ্য অধিদপ্তরের মাধ্যমে আবেদনকৃত ১৭৩১টি অনলাইন পত্রিকা নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরো বলেন, ‘তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালা প্রণীত হলে সকল অনলাইনভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের মধ্যে আসবে। এর ফলে অনলাইনভিত্তিক গণমাধ্যমের সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব হবে।’

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...