প্রকাশিত: ০৪/১০/২০১৬ ৮:৫৫ পিএম
enoনিউজ ডেস্ক ::
অনলাইন ভিত্তিক পত্রিকার পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার নূরজাহান বেগম এমপির (মহিলা আসনে-৪২) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।ন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় ‘অনলাইন গণমাধ্যমে নীতিমালা’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এটি প্রণীত হলে সব অনলাইনভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের আওতায় আসবে। তখন অনলাইনভিত্তিক গণমাধ্যমের পরিসংখ্যান পাওয়া যাবে।মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় তিনটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় অনুমোদনপ্রাপ্ত ৪১টি টেলিভিশন চ্যানেলের মধ্যে ২৬টি সম্প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। ১৩টি চ্যানেল সম্প্রচারের অপেক্ষায়।চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফ এমপির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৮ বছরে বাংলাদেশ টেলিভিশনের কোনো পূর্ণাঙ্গ স্টেশন স্থাপন করা হয়নি। তবে বিটিভিকে আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক বিভিন্ন কর্মপরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে তথ্য প্রযুক্তিভিত্তিক আধুনিক মানসম্পন্ন টেলিভিশন কেন্দ্র পরিচালনার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন, ডিজিটাল আর্কাইভ স্থাপন, অনলাইন গ্রাফিক্স, আধুনিক সংবাদ ব্যবস্থাপনা প্রবর্তনসহ সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মর্ডানাইজেশন, ডিজিটালাইজেশন অ্যান্ড অটোমেশন অব বাংলাদেশ টেলিভিশন সেন্ট্রাল সিস্টেম’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer