প্রকাশিত: ১১/০৭/২০১৯ ৬:৩৯ পিএম , আপডেট: ১১/০৭/২০১৯ ৬:৪০ পিএম

উখিয়ার অন্যতম শীর্ষ ইয়াবা গডফাদার হিসাবে পরিচিত যুবলীগ নেতা নামধারী ফজল কাদের চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার প্রভাব বিস্তার করে সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিঘ্নে লাখ লাখ পিস ইয়াবা পাচার করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিনত হয়েছে। কোটিপতির খাতায় নাম লেখানো ফজলেত নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। কিন্তু দেখার কেউ নেই।

সরজমিন সোনার পাড়া এলাকা ঘুরে লোকজনের সাথে কথা বলে জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ফজল কাদের ও তার ঘনিষ্ট বন্ধু একই এলাকার জাগির হোসেন মাষ্টারের ছেলে লুৎফুর রহমান প্রকাশ লুইত্যাসহ স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবাডন টেকনাফ মৌলভী পাড়া গ্রামের ফরিদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি আকাশ, স্থল ও নৌপথে সিন্ডিকেটের মাধ্যমে নিরাপদে ইয়াবার চালান পৌছে দিয়ে আজ শূণ্যে থেকে কোটিপতি। শুধু তাই নয়, ইয়াবাকারবারী ফরিদের সাথে ব্যবসা স্থায়ী করার জন্য তার মেয়েকেও বিয়ে করেছে কাদের।
স্থানীয় সচেতন মহলরা জানান, এক সময়ের জেলে ফজল কাদের ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে ইয়াবার কালো টাকার পাহাড় দিয়ে সোনার পাড়া মালকাবানু মার্কেটসহ কোটি কোটি টাকার সম্পদ ক্রয় করার পাশাপাশি নিজেকে রক্ষা করার জন্য যুবলীগের খাতায়ও নাম লিখিয়েছেন।

সম্প্রতি র‌্যাব ৭ কক্সবাজারের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রেজু ব্রীজ এলাকায় তল্লাশি চালিয়ে সিএনজিভর্তি ইয়াবাসহ পাচারকারীকে আটক করলেও উক্ত ইয়াবার সাথে জড়িত গডফাদার ফজল কাদের ও লুৎফুর রহমানকে আটক করতে সক্ষম হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আটককৃত ইয়াবার সাথে জড়িত ফজল কাদের র‌্যাবের গ্রেপ্তারের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, ইয়াবা ব্যবসার সাথে জড়িত গডফাদারদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হবে।

সুত্র:কক্সবিডি নিউজ:

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...