প্রকাশিত: ০৩/০৭/২০১৯ ২:৩৮ পিএম

আতিকুর রহমান মানিক::
কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার স্বামী সানাউল্লাহ নূরী সাগরকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৩ জুলাই (বুধবার) সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন আদালত। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ইতোপূর্বে দায়ের হওয়া ওই মামলায় বুধবার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন সানাউল্লাহ নূরী সাগর।এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু শুনানী শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্মীর মা দিলারা খানম, যার মামলা নম্বর-২৫৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১ (গ), ১১(গ)/৩০ ধারা। এ মামলায় সালমার স্বামী সানাউল্লাহ নূরী ওরফে সাগর ও তার বাবা-মা কে আসামি করা হয়েছে।

পাঠকের মতামত

Single Page Footer