প্রকাশিত: ২৯/০৪/২০২২ ৮:৫৪ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলার ১৯নং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বালুখালী ১৯নং ক্যাম্পের খোরশেদ আলম (৩৬), মো. আসাদ (১৯), মোমতাজ উল্লাহ (৩২), মোহাম্মদ হারুন (৩৬) ও মোহাম্মদ নুর (২৩)।

কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer