প্রকাশিত: ০৬/০৬/২০২২ ৫:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

নিহত শিশুরা হলো- টেকনাফের নয়াপাড়া মৌচনি ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কামাল সাদেক (৭) এবং একই ক্যাম্পের মো. ইয়াছার (৮)।

এসপি তারিক বলেন, ‘সোমবার সকালে শালবন ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। পরে একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে ক্যাম্পের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।রাইজিংবিডি

পাঠকের মতামত

কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন ...

সেন্ট মার্টিনের জাহাজ ছাড়তে পারে খুরুশকুলের নতুন জেটি থেকে, কমবে ভোগান্তি

  সেন্ট মার্টিনে পর্যটক পরিবহনের জন্য কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটের বিকল্প হিসেবে খুরুশকুলে নির্মিত নতুন জেটি ...