প্রকাশিত: ০৫/০৭/২০২০ ৯:৫৮ পিএম , আপডেট: ০৫/০৭/২০২০ ৯:৫৯ পিএম

প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ তিনমাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

জানা গেছে, প্রবাসীসহ সৌদিতে প্রবেশ-বহির্গমনের নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও ইকামার মেয়াদ কোনও ধরনের খরচ ছাড়াই তিনমাস বাড়ানো হবে।

ফাইনাল এক্সিট ভিসার পাশপাশি রাজ্যে অবস্থানরত যেসব প্রবাসীর জন্য এক্সিট ও রিএন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছিল, কিন্তু লকডাউনের সময় তারা সেটি ব্যবহার করতে পারেননি, তারাও বিনামূল্যে তিনমাসের ইকামা সুবিধা পাবেন।

এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে রাজ্যের বাইরে যাওয়া সেসব প্রবাসী লকডাউনের কারণে সময়মতো ফিরতে পারছেন না তারাও সৌদি বাদশাহর নির্দেশে এ ইকামা সুবিধা পাবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস সংকটে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি প্রশমনে সরকারের নেয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিনামূল্যে ইকামা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

সূত্র: সৌদি গ্যাজেট

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...